August 10, 2026, 8:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় এসএসসি ২০২৬: জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানে পাসের হার কমে ৬২.২৫%, ফেল ৬ লাখ ৯০ হাজার কুষ্টিয়া সরকারি কলেজে ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ উদ্‌যাপন বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা

কর্মকর্তাদের মহতী উদ্যোগকে সাধুবাদ উপাচার্যের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ইসলামী বিশ^বিদ্যালয়ের কর্মকর্তাদের একদিনের সমপরিমাণ বেতন প্রধানমন্ত্রীর করোনা তহবিলে অনুদান হিসেবে প্রদানকে সাধুবাদ জানিয়েছেন উপচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম। তিনি বলেছেন দেশের চলমান করোনার দূর্যোগে এ অনুদান খুবই ফলপ্রসু এবং মানবিক সহায়তা বলে বিবেচিত হবে। তিনি বলেন যে দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগ সেটা এই বিশ^বিদ্যালয়ের কর্মকর্তাদের মানবিক গুণাবলীর পরিচয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) ইসলামী বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ ৫ লাখ টাকার এ অনুদানের চেক উপচার্যের হাতে প্রদানের সময় তিনি এসকল কথা বলেন। এটাকে তিনি অনুকরণীয় বলে উল্লেখ করেন। তিনি এ অনুদান যথাযথ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর করোনা তহবিলে পৌঁছে দেবেন বলে জানান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান। তিনিও কর্মকতার্দের এ অনুদান প্রদানের জন্য ধন্যবাদ জানান।
ইসলামী বিশ^বিদ্যালয়ের কর্মকর্তাদের পক্ষে অনুদানের চেক উপচার্যের হাতে তুরে দেন কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা, সাধারন সম্পাদক ও বাংলাদেশ আন্ত:বিশ^বিদ্যালয় কর্মকর্তা ফেডারেশনের মহাসচিব মীর মোর্শেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভার) এসএম আব্দুল লতিফ, প্রশাসনিক ইউনিটের সকল দফতর প্রধান ও কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net