June 18, 2026, 6:32 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

মেহেরপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী/৫ থেকে ৭ ভাগ মুক্তিযোদ্ধা বাদ যাবে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন ১৬ ডিসেম্বরের মধ্যে মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রকাশ করা হবে এবং জানুয়ারিতে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, যাচাই-বাছাই শেষে ৫ থেকে ৭ ভাগ মুক্তিযোদ্ধা বাদ যাবে। নতুন করে আরও কিছু মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হবে। যদি কেউ তালিকা থেকে বাদ পড়েন তারা আপিল করতে পারবেন।
তিনি বলেন, মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স সম্প্রসারণে প্রধানমন্ত্রী এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সেই অনুযায়ী নকশার কাজ চলছে। আজকের বৈঠকে তা চূড়ান্ত করা হবে।
পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স সম্প্রসারণ নিয়ে এক পর্যালোচনা সভায় যোগ দেন। এতে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net