February 6, 2026, 12:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১

তিন কার্যদিবসে রায়

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দেশের বিচারালয়ে তিন কার্যদিবসে একটি মাদক মামলার রায় ঘোষণা করেছে আদালত। এ ঘটনা এই প্রধম। মঙ্গলবার (২৭ অক্টোবর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আদালত নং-৪) ড. মো. আতিকুস সামাদ এই রায় ঘোষণা করেন।
রায়ে মামলার একমাত্র আসামি মো. সম্রাটকে (২৬) গাঁজা রাখার অপরাধে ছয় মাস এবং ইয়াবা রাখার অপরাধে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। এছাড়া আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত মো. সম্রাট বরিশাল জেলার উজিরপুর থানার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর মহানগরীর লবণচোরা থানা এলাকা থেকে মো. সম্রাটকে পুলিশ আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সম্রাটকে আসামি করে লবণচোরা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়। চলতি বছরের ২১ অক্টোবর আদালত চার্জ গঠন করেন। ২২ অক্টোবর ৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ২৫ অক্টোবর যুক্তিতর্ক ও আসামি শনাক্ত শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net