May 1, 2026, 12:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ

কুষ্টিয়ায় অ্যালকোহল বিষক্রিয়ায় ৩ জনের মৃত্যুর খবর

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় অ্যালকোহল বিষক্রিয়ায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির পর বুধবার (২৮ অক্টোবর) ভোরে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের অবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ (৩২), মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস, ৩৫, ও সদর উপজেলার বড় আইলচারার তপন বিশ্বাসাসের ছেলে অনিক বিশ্বাস (২১)।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভর্তি ইনচার্জ ছানোয়ার হোসেন জানান তারা সবাই এ্যালকোহল পান করে অসুস্থ হয়ে হাসপাতালে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে তারা মারা যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন এ্যালকোহল বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তিনি বলেন তারা রাত ১২টা থেকে ৩টার মধ্যে পৃথক পৃথক সময়ে হাসপাতালে ভর্তি হন। তবে এ্যালকোহল তারা একই ভেন্ডর থেকে ক্রয় করেছিল কিনা জানা যায়নি।
কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পান করে তিন যুবকের মৃত্যু হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে তারা অ্যালকোহল পান করেছিলেন বলে এলাকাবাসী জানিয়েছে।
ময়নাতদন্তের জন্য তাদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net