September 11, 2026, 1:02 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

মেহেরপুরে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের আবু বক্কর শাহ হত্যা মামলার রায়ে আটজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম আব্দুস সালাম এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- গাংনী উপজেলার করমদি গ্রামের ইউনুস আলীর ছেলে এনামুল হক, আবদুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম, মিলু শাহার ছেলে আব্দুল বারী, চেঙ্গাস শাহার ছেলে রমজান শাহা, মিলু শাহার ছেলে মোহাম্মদ শাহা, তৈয়ব আলীর ছেলে সিরাজুল ইসলাম, ইসমাইল হোসেনের ছেলে আলতাফ হোসেন এবং আমজাদ শাহার ছেলে মিন্টু শাহা।
মামলার বিবরণে জানা যায়, এ সময় পূর্ব শত্রুতার জের ধরে ২০১০ সালের ১৪ জুন ভোরে গাংনী উপজেলার করমদি গ্রামের বশির উদ্দিনের ছেলে আবু বক্কর শাহকে করমদি মাঠে হামলা চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আবু বক্কর শাহার ছেলে শাহাবুদ্দিন শাহা বাদী হয়ে গাংনী থানায় হত্যা মামলা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net