March 4, 2026, 4:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি

১২ লাখ অভিবাসী নেয়ার পরিকল্পনা কানাডার

সূত্র/ আল জাজিরা, দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
করোনা পরবর্তী কানাডার এ পরিকল্পনা উচ্চাভিলাষী হলেও দেশটি তা বাস্তবায়ন করতে চায়। শ্রমবাজারের ঘাটতি পূরণ এবং অর্থনীতি পুনরুদ্ধারে এর কোন বিকল্পও নেই।
শুক্রবার অটোয়ায় কানাডীয় অভিবাসন মন্ত্রী মার্কো মেন্ডিসিনো সাংবাদিকদের এমনটিই জানিয়েছে। পরিকল্পনা হলো কেন্দ্রীয় সরকার ২০২১ সালে ৪ লাখ ১০০০, ২০২২ সালে ৪ লাখ ১১ হাজার এবং ২০২৩ সালে আরও ৪ লাখ ২১ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করবে। তিনি বলেন, কানাডার আরও বেশি কর্মী দরকার। আর তা পূরণের উপায় হচ্ছে অভিবাসন।
ইউনিভার্সিটি অব ক্যালগারির গবেষক রবার্ট ফ্যালকনার এক টুইটে জানিয়েছেন, কানাডা সরকার যদি তাদের লক্ষ্যে পৌঁছায়, তবে আগামী তিন বছরে দেশটির অভিবাসী গ্রহণের পরিমাণ হবে ১৯১১ সালে রেকর্ড শুরুর পর থেকে সর্বোচ্চ।
জানা গেছে, ২০২১ সালে ২ লাখ ৩২ হাজার ৫০০ জন সম্পূর্ণ নতুন অভিবাসী গ্রহণ করবে কানাডা। ইতোমধ্যেই পরিবারের সদস্য রয়েছে এমন ব্যক্তি যেতে পারবেন ১ লাখ ৩ হাজার ৫০০। শরণার্থী ও অন্য সুরক্ষিত ব্যক্তি ৫৯ হাজার ৫০০ জন এবং আরও সাড়ে পাঁচ হাজার অভিবাসীকে মানবিক কারণে গ্রহণ করা হবে।
শরণার্থী গ্রহণ এবং পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলিত হওয়ার সুযোগপ্রত্যাশীদের আশ্রয়ের ক্ষেত্রে কানাডা বহু বছর ধরেই রোল মডেল হয়ে রয়েছে। তবে করোনা সংক্রমণ রোধে গত মার্চে বেশিরভাগ অভিবাসীর জন্যই সীমান্ত বন্ধ করে দেয় দেশটি।
চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৪২৫ জন নতুন অভিবাসীকে আশ্রয় দিয়েছে কানাডা, যা এ বছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার অর্ধেকের চেয়েও কম।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net