August 25, 2026, 7:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

আলো সংস্থার উদ্যোগে খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার মিরপুরে আলো স্বেচ্ছা সেবী পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগীতায় করোনা কালীন দূর্যোগ মোকাবেলায় ১০৩টি পরিবারের মাঝে খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার।
অনুষ্টানে আলো’র সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর পৌর সভার প্যানেল মেয়র জমির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাজী আছাদুর রহমান বাবু, বাবলু রঞ্জন বিশ্বাস,ি মরপুর পৌরসভার কাউন্সিলর ও আলো’র উপদেষ্টা পরিষদের সদস্য জাহিদ হোসেন, মিরপুর থানার সেকেন্ড অফিসার প্রশান্ত কুমার শাহা, একশনএইড বাংলাদেশের ইনসপাইরেটর হাবিবা খানম ও ছাতিয়ান ইউপি সদস্য মোমিন মল্লিক।
প্রতিটি পরিবারের জন্য চাউল বিশ কেজি, মসুরের ডাল এক কেজি, আটা তিন কেজি, লবন এক কেজি, সয়াবিন তেল দুই লিটার, লাইফবয় সাবান একটি, ডিটারজেন্ট পাউডার দুই শ গ্রাম, স্যানিটারি ন্যাপকিন এক প্যাকেট এবং ১২ জন শিশু আছে এমন ১২ টি পরিবারের জন্য প্রত্যেকের চার শ গ্রাম গুড়া দুধের একটি করে প্যাকেট ও দুই শ চল্লিশ গ্রামের একটি করে এনার্জি প্লাস বিস্কুটের প্যাকেট বিতরণ উদ্ভোধন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন আলো’র নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ। সার্বিকভাবে সহায়তা করেন আলোর প্রকল্প সমন্বয়কারী মাহফুজুর রহমান, প্রকল্প কর্মকর্তা ফারুক হোসেন, ফাইন্যান্স অফিসার মজিবুল হক, ফিল্ড এসোসিয়েট চাঁদনী খাতুন এবং আলোর তত্বাবধানে গঠিত বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি বৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net