March 24, 2026, 10:50 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

নিজেকে নিজেই বিজয়ী ঘোষণা দিয়ে আদালতে ট্রাম্প

দৈনিক কুষ্টিয়া আর্ন্তজাতিক ডেস্ক/
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ৭টি রাজ্যে ভোট গণনা বাকি থাকতেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। ভোট গণনা বন্ধ করতে তিনি আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কোনো প্রমাণ উপস্থাপন না করেই তিনি ভোটে জালিয়াতির অভিযোগ তুলেছেন।
এদিকে রাতেই ওয়াশিংটন ডিসি’তে বিক্ষোভ হয়েছে। তাতে ধস্তাধস্তি হয়েছে। ফলে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। ভোট গ্রহণ শেষ হয়ে তা গণনা শুরু হতেই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় ওয়াশিংটনে। এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, ক্যাপিটল ভবন এলাকায় বিক্ষোভ করেছে কয়েক শত মানুষ। এ সময়ে তারা গাড়ি চলাচল বন্ধ করে দেয়।
স্লোগান দিতে থাকে- ‘যদি আমরা ন্যায়বিচার না পাই, তাহলে তারা শান্তিতে থাকতে পারবে না!’ এ খবর দিয়ে বিবিসি বলছে, এই বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। তবে হোয়াইট হাউজের বাইরে তারা সংঘর্ষে লিপ্ত হয়। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তাপর করা হয়েছে বলে খবর দিয়েছে এনবিসি। সিবিএস নিউজের সাংবাদিক ক্রিশ্চিনা রুফিনি টুইটে বলেছেন, এ সময় কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। তবে লস অ্যানজেলেস, ক্যালিফোর্নিয়া, র‌্যালি, নর্থ ক্যারোলাইনা, পোর্টল্যান্ড, অরিগন এবং নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভে ধস্তাধস্তি হয়েছে। উল্লেখ্য, নির্বাচনের আগেই সহিংসতার আশঙ্কায় ব্যবসায়ীরা আগাম সতর্কতামুলক ব্যবস্থা নিয়েছেন। জানালা, দরজায় অতিরিক্ত সুরক্ষামুলক ব্যবস্থা গ্রহণ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net