June 17, 2026, 7:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ৫, আশঙ্কাজনক ২

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাক-নসিমনের সংঘর্ষে নসিমন চালকের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিরপুরের ভাঙ্গা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মনোয়ার হোসেন, ৪৫। তিনি মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পশ্চিম চুনিয়াপাড়ার উসমান প্রামানিকের ছেলে।
জানা গেছে, মনোয়ার তার নসিমন নিয়ে চুনিয়াপাড়া থেকে খয়েরপুর যাওয়ার পথে ভাঙ্গা বটতলায় ট্রাকের সাথে তার নসিমনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মারা যান মনোয়ার। আহত ৫ জনকে মিরপুর উপজেলা সাস্থ্য ভবনে ভর্তি করা হয়েছে। তারা সবাই নসিমনের যাত্রী ছিল।
কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশস্কাজনক দেখে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। আহতরা হলেন চাইনা খাতুন (৪৫) স্বামী মনোয়ার হোসেন, কাজলি খাতুন(৩০) স্বামী বাবলু, জাহানারা খাতুন(৩৫) স্বামী অজ্ঞত, আসমা খাতুন(৬০) স্বামী শফিউর, অবস্থা আশংকাজনক রয়েছে কাজলি খাতুন এবং আসমা খাতুন।
জানাগেছে কোন অনুস্থ্য আত্মীয়কে দেখতে মনোয়ার তার স্ত্রী ও কয়েক আত্মীয়কে নিয়ে নিজের নসিমন নিয়ে রওনা দেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net