March 19, 2026, 3:26 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা

বাইডেনের জয় মেনে নেয়ার পথে হাঁটছে ট্রাম্পের দলের নেতারাও

দৈনিক কুষ্টিয়া আর্ন্তজাতিক ডেস্ক/
এখনও গোঁ ধরেই আছেন ট্রাম্প। তবে শিবিরে বিভেদ স্পষ্ট। তার দল রিপাবলিকান পার্টির নেতাদের একটি গ্রুপ ভিন্ন পথে হাঁটছে। সংখ্যায় অল্প হলেও এরা এসব রিপাবলিকান নেতারা বলছেন নিয়ম অনুযায়ী বাইডেনকে এখনই প্রতিদিনকার গোপনীয় গোয়েন্দা ব্রিফিং সরবরাহ করা উচিত। এসব রিপাবলিকান নেতাদের মধ্যে রয়েছেন ট্রাম্পের গুরুত্বপূর্ণ মিত্র লিন্ডসে গ্রাহামও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
তবে বেশিরভাগ রিপাবলিকান নেতা এখনও ডেমোক্র্যাটদের জয় মেনে নিতে পারেননি। কিন্তু অন্তত দশ থেকে ২০ জন রিপাবলিকান নেতা ইতোমধ্যে বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন কিংবা স্বীকার করে নিয়েছেন যে ক্ষমতা হস্তান্তর অবশ্যই হবে।
তবে এরইমধ্যে জোরেশোরে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন জো বাইডেন। ক্ষমতা গ্রহণের লক্ষ্যে ট্রানজিশন টিম গঠনের পর এবার হোয়াইট হাউজের টিম গোছানোর দিকে নজর দেওয়া শুরু করেছেন।
নির্বাচনে জালিয়াতির অভিযোগে ইতোমধ্যে বেশ কিছু মামলা শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার টিম এখনও কোনও প্রমাণ হাজির করতে পারেনি। বৃহস্পতিবার ডেমোক্র্যাট হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, এই অযৌক্তিক সার্কাসের অর্থ করোনাভাইরাস মহামারি অবহেলা করা হয়েছে। তিনি এবং অন্য শীর্ষ ডেমোক্র্যাট নেতারা বাস্তবতা মেনে নিতে রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস জানিয়েছেন, বেশ কয়েকজন রিপাবলিকান নেতা তাকে তাদের পক্ষ থেকে বাইডেনকে অভিনন্দন জানাতে বলেছেন কারণ প্রকাশ্যে তারা তা করতে পারছেন না। অন্যদের মধ্যে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, বাইডেনকে এখন থেকেই গোপনীয় দৈনন্দিন নথিপত্র দেওয়া উচিত। তার সঙ্গে একমত পোষণ করেছেন চাক গ্রাসলে, জন করনিন এবং জন থুনে। তবে হাউসের সংখ্যালঘুদের নেতা কেভিন ম্যাককারথি বলেছেন বাইডেন এখনও প্রেসিডেন্ট নন আর তার অপেক্ষা করা উচিত।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net