April 30, 2026, 9:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে

চির বিদায়ে সৌমিত্র চট্টোপাধ্যায়

দৈনিক কুষ্টিয়া বিনোদন ডেস্ক/
কিংবদন্তিতুল্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় চির বিদায় নিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। কলকাতার বেলভিউ নার্সিং হোমে ১৫ নভেম্বর রোববার দুপুর ১২টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গত ৬ অক্টোবর করোনা আক্রান্ত হয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় বেলভিউ নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন। প্রায় ৪১ দিন এখানেই ভর্তি ছিলেন তিনি। করোনা নিয়ে ভর্তি হলেও তিনি পরে করোনা নেগেটিভ হয়েছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তার প্রস্টেট ক্যানসার নতুন করে ছড়িয়ে পড়ে ফুসফুস এবং মস্তিষ্কে। তার মূত্রথলিতেও সংক্রমণ হয়েছিলো।
সৌমিত্র ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘অপুর সংসার’ ছবিতে অভিনয় করেন। সত্যজিতের ৩৪টি সিনেমার ১৪টিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সিনেমা ছাড়াও নাটক ও যাত্রায় অভিনয় করেছেন তিনি। অভিনয় ছাড়াও লেখালেখি ও আবৃত্তি করেন গুণী এই শিল্পী।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে- অশনিসংকেত, সোনার কেল্লা, দেবদাস, নৌকাডুবি, গণদেবতা, হীরক রাজার দেশে, আতঙ্ক, গণশত্রু, সাত পাকে বাঁধা, ক্ষুধিত পাষাণ, তিন কন্যা, পারমিতার একদিন, আগুন, শাস্তি, জয় বাবা ফেলুনাথ, অলীক সুখ, নোবেল চোর, আবার অরণ্যে, বেলাশেষে, প্রাক্তন ইত্যাদি।
তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ ২০০৪ সালে রাষ্ট্রীয় সম্মান পদ্মভূষণ সম্মানিত হন। ২০১২ সালে ভারতের চলচ্চিত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার অর্জন করেন। এ ছাড়া, ২০১৮ সালে ফ্রান্সের ‘লেজিয়ঁ দ্য নর’ পুরস্কার পান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net