January 17, 2026, 9:59 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরকীয়ার অভিযোগে চুয়াডাঙ্গায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ক্ষোভে ফুঁসছে এলাকা সমঝোতার পর মাঠে ফিরছে বিপিএল ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারি পাবনার দুই আসনে নির্বাচন কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২ কোটি ৮০ লাখ টাকার সহায়তা বিতরণ কেন এই সিদ্ধান্ত/ বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত এয়ারগান হাতে শিক্ষক, পাখি শিকার: নৈতিকতার প্রশ্ন, শাস্তির দাবি পাবনার ভাঙ্গুড়ায় স্থানীয়দের সতর্কতায় উদ্ধার হলো ৫১ মণ ভেজাল মধু, একটি অংশ আসছির কুষ্টিয়ায় চুয়াডাঙ্গায় আটক বিএনপি নেতার মৃত্যু/ ক্যাম্প কমান্ডারসহ সব সেনাসদস্যকে প্রত্যাহার বেতন স্কেল নয়, মহার্ঘ ভাতাই অব্যাহত থাকছে সরকারি চাকরিজীবীদের, কমিশনের কাজ চলবে বিক্ষোভে রক্তাক্ত ইরান: নিহত ৫৩৮, গ্রেপ্তার ১০ হাজার ছাড়াল

সিরাজগঞ্জে ইভটিজিংএর দায়ে কাপড় ব্যবসায়ী গ্রেফতার, তিন মাসের জেল

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

সিরাজগঞ্জের সলঙ্গায়  ইভটিজিং এর দায়ে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  র‌্যাব। ভ্রাম্যমান আদালতে ওই ব্যবসায়ীর ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় এক মহিলা, কাপড় ব্যবসায়ী শ্রী অনুকুল চন্দ্র (৪৯) এর দোকান থেকে কাপড় কেনার সময় ইভটিজিংয়ের শিকার হন। তিনি র‌্যাব-১২ এর কাছে অভিযোগ করেন। এই অভিযোগ এর  ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি দল এবং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রায়গঞ্জ) মোঃ রাজিবুল আলম ঘটনাস্থলে যান। অভিযোগের সত্যতা পেয়ে কাপড় ব্যবসায়ীকে আটক করে তাকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গ্রেফতারকৃত আসামী- শ্রী অনুকুল চন্দ্র(৪৯),পিতা- মৃত অবনী ভূষন পাল, সাং- চরকাওয়াক, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ । গ্রেফতারকৃত কাপড় ব্যবসায়ীর বিরুদ্ধে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় মামলা করে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net