April 24, 2026, 6:16 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ

২০২১ থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনও অনলাইনে দিতে নির্দেশনা

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনও অনলাইনে দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় হিসাব মহানিয়ন্ত্রককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরো সুসংহত করার জন্য গেজেটেড কর্মকর্তাদের মতো নন-গেজেটে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা অনলাইনে দাখিল ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সব মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠানের সচিবালয় ও অধিদপ্তর/পরিদপ্তরের প্রধান কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারীসহ মাঠপর্যায়ের অনেক কর্মকর্তা/কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতাদি পাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় আগামী ৩১ জানুয়ারি থেকে বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতাদি অনলাইনে দাখিল এবং নিজ নিজ ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে পরিশোধের লক্ষ্যে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। ’
চিটিতে বলা হয়, আগামী ৩১ জানুয়ারি থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা অনলাইনে দাখিল এবং ইএফটির মাধ্যমে অর্থ পরিশোধের লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা বাস্থবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও সার্বিক সহযোগিতা করার জন্য মাঠপর্যায়ের হিসাবরক্ষণ অফিসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net