June 18, 2026, 1:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

ডোপ টেস্ট পজিটিভ, কুষ্টিয়ায় ৮ পুলিশ চাকরিচ্যুত/ জিরো টলারেন্স, বললেন পুলিশ সুপার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ডোপ টেস্টে মাদক গ্রহনের প্রমাণ পাওয়ায় কুষ্টিয়ায় আট পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুতদের মধ্যে দু’জন উপপরিদর্শক (এসআই), দু’জন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং বাকিরা কনস্টেবল পদমর্যাদার। একই সাথে এক সার্জেন্টসহ আরো দু’জনের বিষয়ে তদন্ত চলছে।
কুষ্টিয়া পুলিশ সুপার এসএম তানভির আরাফাত পুলিশের যে কোন আপরাধের ব্যাপারে তার জিরো টলারেন্সের ঘোষণা পূর্ণব্যক্ত করেছেন।
পুলিশের একটি সূত্র জানায়, সম্প্রতি পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার উদ্যোগ নেয় জেলা পুলিশ।
জেলা গোয়েন্দা উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২০১৯ সালের মে মাসে ১০ জন পুলিশ সদস্যের ডোপ টেস্ট করানো হয়। টেস্টে তাদের ৯ জনের মাদক সেবনের রিপোর্ট পজিটিভ আসে।এরই ধারাবাহিকতায়, গত দেড় বছরে পর্যায়ক্রমে ১১ জনের ডোপ টেস্ট করা হয়। এদের মধ্যে ৯ জনের মাদক সেবনের বিষয়টি পরীক্ষায় প্রমাণিত হয়। তারা জেলার বিভিন্ন থানা ও ক্যাম্পে কর্মরত ছিলেন।
মাদক সেবনের বিষয়টি ধরা পড়ার পর বিভাগীয় মামলা ও একই সাথে কারো কারো অন্য জেলায় বদলি করা হয়। এর মধ্যে এক এসআইকে রাঙামাটিতে পাঠানো হয়। এক সার্জেন্টকে কুষ্টিয়া পুলিশলাইনে সংযুক্ত রাখা হয়েছে। বাঁকি অন্য সবাই কুষ্টিয়াতে কর্মরত।
পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান গত সেপ্টেম্বরে তাদেরকে কেন চাকুরীচ্যুত করা হবে না এ মর্মে কারন দর্শানো নোটিশ প্রদান কনা হয়। তারা তার জবাব দেন।
এরপর তারা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) খুলনায় আপিল করেন। সেখানেও বিষয়টি না মনজুর হয়।
পুলিশ সুপার জানান সর্বশেষ তাদেরকে গত শনিবার (২৯ নভেম্বর) চাকুরীচ্যুত করা হয়েছে।
পুলিশ সুপার জানান পুলিশকে যেমন অপরাধ নির্মূলে কঠোর হতে হবে। তেমনী পুলিশের বেলায় তাদের হাতে কোন অপরাধ সংঘটিত হলে সেটিতেও কঠোর হতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net