June 18, 2026, 1:51 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় চাচা নিহত, ভাতিজা আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি/ 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ভাতিজা নাজমুল হোসাইন।

মঙ্গলবার সকালে ৭টার দিকে উপজেলার মধুখালী সড়কে ওই দুর্ঘটনা ঘটে।নিহত ইব্রাহিম হোসেন (২৫)আলমডাঙ্গা উপজেলার বড় গ্রামের খলিলুর রহমামের ছেলে। আহত নাজমুল হোসাইন (১৬)একই গ্রামের কাশেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে আনসার ব্যাটালিয়নে পরীক্ষা দিতে কুষ্টিয়ার উদ্দেশ্যে বের হন নাজমুল হোসাইন। ভাতিজা নাজমুলকে একটি মোটরসাইকেলযোগে (চুয়াডাঙ্গা-হ-১২-৪৬৯০)আলমডাঙ্গার মুন্সিগঞ্জে রাখতে যাচ্ছিলেন চাচা ইব্রাহিম হোসেন। এসময় মধুখালী সড়কে পৌঁছুলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেলগাছের সাথে ধাক্কা মারে চালক। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক ইব্রাহিম। গুরুতর আহত হন স্কুল ছাত্র নাজমুল। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, কোন অভিযোগ না থাকায় নিহত ইব্রাহিম হোসেনের সুরতহাল প্রতিবেদন তৈরি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net