September 10, 2026, 11:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

চুয়াডাঙ্গায় শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পুত্রবধুর বিরুদ্ধে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জেলার আলমডাঙ্গা উপজেলার বাগুন্দা গ্রামে।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আজ বুধবার দুপুরে তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেয় পুলিশ। নিহত সাহার বানুর (৫৫)একই উপজেলার বাগুন্দা গ্রামের গনজের আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, গেল মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে শ্বাশুড়ি সাহার বানুর সাথে তার ছেলে জামাল হোসেনের স্ত্রী সীমা খাতুনের বাগবিতণ্ডা হয়।পরে শ্বাশুড়ি সাহার বানু রাগ করে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে তাকে ঘরের মধ্যে  মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের ভাই আসাদুল হক অভিযোগ করে বলেন, তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার বোনের সাথে প্রায়ই ঝগড়া করতো পুত্রবধু সীমা। তাকে হত্যার হুমকিও দিয়েছিল সে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে পুত্রবধু সীমা খাতুন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আলমগীর কবীর জানান,  ময়না তদন্তের পর বেরিয়ে আসবে মৃত্যুর প্রকৃত রহস্য।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net