October 23, 2026, 9:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মাসুম, সম্পাদক তারিক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সরকার মাসুম এবং সম্পাদক পদে বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি তারিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ১০টা থেকে প্রেস কর্নারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে ফল ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে জাতির পিতাকে স্মরণ করে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি এআর রাশেদ (প্রতিদিনের সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক রুমি নোমান (বাংলা ট্রিবিউন), দফতর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু (দৈনিক সমকাল), কোষাধ্যক্ষ আহসান নাঈম (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক আবু হুরায়রা (দ্য ইন্ডিপেন্ডেন্ট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান মাহবুব (জাগোনিউজ২৪.কম), কার্যনিবার্হী সদস্য- ফেরদাউসুর রহমান সোহাগ (দৈনিক সংবাদ), শাহাদাত তিমির (দৈনিক কালের কণ্ঠ), মুনজুরুল ইসলাম নাহিদ (ভোরের দর্পণ) এবং আদিল সরকার (দৈনিক সময়ের আলো)।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net