August 25, 2026, 7:51 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ভাচুরের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল

জাহিদুজ্জামান/ কুষ্টিয়া
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ভাচুরের প্রতিবাদে শহরে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার বিকেল ৪টায় কুষ্টিয়া পৌরসভার সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। এর আগে দলে দলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে এসে জড়ো হয়। মিছিলটি ভাংচুরকৃত ভাষ্কর্যস্থল হয়ে শহরের প্রধান সড়ক এনএস রোড প্রদক্ষিন করে বড় বাজারে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিবির ও মৌলবাদীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা। কুষ্টিয়ার কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নাগরিক সমাজের ব্যানারে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি নারী ও পুরুষ অংশ নেন।

কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙ্গায় খোকসা আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ
হুমায়ুন কবির, খোকসা/
<শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতের কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রবিবার (৬ ডিসেম্বর)  দুপুরে খোকসা আওয়ামী লীগের উদ্যোগে বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতারের নেতৃত্বে মুক্তিযোদ্ধা চত্বর থেকে খোকসা বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বাসস্ট্যান্ডে এসে  শেষ হয় পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুবলীগের যুগ্ন আহবায়ক বাপ্পি বিশ্বাস রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত, কোষাধ্যক্ষ ও কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু, সাবেক উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আওয়ামী লীগ নেতা সাহেব আলী, বাংলাদেশ ছাত্রলীগের হাসানুজ্জামান,তাঁতী লীগের খায়রুল ইসলাম, এবং মুক্তিযোদ্ধা আব্দুল মালেক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net