May 17, 2026, 9:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এশিয়াজুড়ে চাপে সংবাদমাধ্যম, বাংলাদেশের সামনে নতুন পরীক্ষা পদ্মা ব্যারাজ/বাংলাদেশের পানি-রাজনীতির নতুন অধ্যায় জুনের আগে নিয়ন্ত্রণে আসছে না হাম, উদ্বেগে স্বাস্থ্যখাত জ্যৈষ্ঠের প্রথম দিনে/রাজশাহীতে আম অর্থনীতির চাকা ঘুরতে শুরু একদিনে ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর, ইবিতে প্রফেসর মতিনুর রহমান গাংনীতে ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে চুরির অপচেষ্টা, ভাঙচুর ও তছনছ খোকসায় খাল খনন প্রকল্পের এক্সকেভেটরে অগ্নিসংযোগ, দুটি মেশিন পুড়ে গেছে মানচিত্র প্রকাশ করে ট্রাম্প বললেন ভেনেজুয়েলা, ‘যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য’ ! একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের ইঙ্গিত: বাড়ছে জামানত, বাদ যাচ্ছে দলীয় প্রতীক

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা/জেলে প্রেরণ, রিমান্ড শুনানী মঙ্গলবার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতার চারজনকে জেলে পাঠিয়েছে আদালত।
এরা হলো আবু বকর মিঠুন, ১৪ ও সবুজ ইসলাম নাহিদ, ১৪, আলামিন হোসেন, ৩৩ ও ইউসুফ আলী, ৩৭।
আজ (সোমবার) তাদেরকে বিকেলে কুষ্টিয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আদালতে তোলা হয়। একই সাথে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলাম তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দেন।
কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, দুপুরে তাদেরকে আদালতে তোলা হয়। এদের মধ্যে আবু বকর মিঠুন ও সবুজ ইসলাম নাহিদকে ১০ দিনের ও আলামিন ও ইউসুফকে ৪ দিনের রিমান্ড চাওয়া হয়।
আদালত তাদেরকে জেলে পাঠানোর নিদের্শ দিয়ে রিমান্ড শুনানীর দিন ধার্য করা হয়েছে আগামী কাল (মঙ্গলবার)।
কুষ্টিয়া শহরে শুক্রবার রাতে পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশবিশেষ ভেঙে ফেলা হয়। পুলিশ তাদেরকে সনাক্ত করে শনিবার রাতেই গ্রেফতার করে। এরা সবাই কুষ্টিয়ার জুগিয়া এলাকার কওমী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ইবনে মাসুদ (র:)’র ছাত্র ও শিক্ষক। এদের মধ্যে দুজন ছাত্র ও দুজন শিক্ষক। ছাত্র দুজন সরাসরি ভাস্কর্য ভাঙার কাজে অংশ নেয়।
জিজ্ঞাসাবাদে দুজন জানায় তারা মওলানা মামুনুল হক ও মওলানা ফয়জুল হকের ভাস্কর্য বিরোধী বক্তব্য থেকেই উদ্বুব্ধ হয়ে এ কাজ করেছে। তারা দুজনেই এই পরিকল্পনা বানায় বলে জানায়।
তবে পুলিশ মনে করে এরা নিজেরাই পরিকল্পনা বানিয়ে এই কাজ করেছে বলে মনে হয় না।
“আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসা করে প্রকৃত তথ্য বের করতে চাই এর পেছনে আর কারা জড়িত রয়েছে,” জানান ঐ পুলিশ কর্মকর্তা।
এদিকে এ ঘটনায় শহরে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। বিভিন্ন সংগঠন আজও ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net