February 28, 2026, 1:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ

কুষ্টিয়ায় এনডিএফ বিডি’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়ায় এনডিএফ বিডি’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সোমবার বিকাল ৪ টায় কুষ্টিয়া পাবলিক স্কুলে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন এনডিএফ বিডি কুষ্টিয়া জোন এর উপদেষ্টা লেখক গবেষক ড.আমানুর আমান, কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট ডিবেটিং ক্লাব এর মডারেটর ইমতিয়াজ আহমেদ, মেহেরপুর এনডিএফ বিডি এর আহবায়ক শাহাবুদ্দিন আহমেদ ও এনডিএফ বিডি কুষ্টিয়া জোন এর মডারেটর ও সেন্ট্রাল কমিটির কো-চেয়ারম্যান এস.এম. শামীম রানা ও ঝিনাইদহ এনডিএফ বিডির উপদেষ্টা আনিসুর রহমান প্রমুখ।
এসময় সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজ ডিবেটিং ক্লাব এর সহ সভাপতি সাজিত সুমন ,যুগ্ম সম্পাদক ও এনডিএফ বিডি কুষ্টিয়া জোন সমন্বয়কালী তানভীর আহমেদ ও বিতার্কিক সুমাইয়া ইসলাম। কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর বিতার্কিক কামরুল হাসান রোহিত, কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ ডিবেটিং ক্লাব এর সভাপতি আনাম মোর্তুজা ও কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বিতার্কিক আব্দুল্লাহ সহ সংগঠক বৃন্দ।
শোন,যুক্তিই আমার সৌন্দর্য স্লোগানে বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) পা দিতে চলেছে ১৭তম বছরে। একটি সমৃদ্ধ মেধাবী, পরমতসহিষ্ণু ও যুক্তিবাদী ভবিষ্যৎ বিনির্মাণে মুক্তবুদ্ধি চর্চায় তারুণ্যের সর্ববৃহৎ জাতীয় সংগঠন হিসেবে কাজ করে চলছে এনডিএফ বিডি। এরই ধারাবাহিকতায় বিতর্ক আন্দোলনে কাজ করছে এনডিএফ বিডি কুষ্টিয়া জোনের ৬ টি জেলা মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ-রাজবাড়ি-পাবনা ও কুষ্টিয়ার বিতার্কিকরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net