March 2, 2026, 2:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন?

৪-লেন প্রকল্পের ভিত্তি প্রস্তর : কুষ্টিয়া হবে আগামীর আধুনিক শহর/ হানিফ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন কুষ্টিয়া হবে আগামীর একটি আধুনিক শহর। একটি পরিকল্পিত শহর সবার প্রত্যাশা। সেই লক্ষ্যেই কাজ চলছে বলে তিনি জানান।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় আমি অবহেলিত কুষ্টিয়াকে মডেল কুষ্টিয়া শহরে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া শহরের মজমপুর গেটে ঝিনাইদহ-কুষ্টিয়া-দাশুড়িয়া জাতীয় মহাসড়ক (এন-৭০৪) এর কুষ্টিয়া শহরাংশ ৪-লেন উন্নীতকরণসহ অবশিষ্টাংশ যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধনকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিগত সরকারগুলোর আমালে কুষ্টিয়া দৃশ্যত কোন উন্নয়নে ছিল না। অনেক অঙ্গীকার ছিল মাত্র। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশেই উন্নয়ন করেছেন। এ জেলাকেও তিনি ইতোমধ্যে অনেক কিছু দিয়েছেন। আমরা প্রত্যাশা করি এটি আরো প্রসারিত হবে।
অবহেলিত কুষ্টিয়ার উন্নয়নে সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, কুষ্টিয়ার উন্নয়নে আরও অনেক কিছু করার পরিকল্পনা তার।
তিনি বলেন, পদ্মা সেতুর ফলে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য অনেক সুবিধা হবে। অথচ এই পদ্মা সেতু তৈরী করতে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে এটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিলো। এটা নিয়ে অনেক কথা হয়েছিলো। বিএনপির চেয়ারপারসন বেগম খালোদা জিয়া বলেছিলেন জোড়াতালি দিয়ে পদ্মা সেতু হলে গাড়ী চলবে না, ট্রেন চলবে না। অথচ এই ব্রজ এখন একটি বাস্তবতা। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে। দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এবং টান থাকলে সবই সম্ভব।
শুধু পদ্মা সেতু নয়, কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল হচ্ছে। আগামী দুই বছর পর দেশের উন্নয়ন বদলে যাবে। আগামীতে উন্নত আত্মমর্যাদার এক বাংলাদেশ হবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে। আর এর সুফল পাবে এই বাংলাদেশের জনগণ।
কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মাসুদ করিমের সভাপতিত্বে এসময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.ক.ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীনসহ, সরকারী কর্মকর্তা, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুল হক জানান, মহাসড়ককে যানজট মুক্ত রাখতে কুষ্টিয়া: ঝিনাইদহ-কুষ্টিয়া-দাশুড়িয়া জাতীয় মহাসড়ক (এন-৭০৪) এর কুষ্টিয়া শহরাংশ ৪-লেন উন্নীতকরণসহ অবশিষ্টাংশ যথাযথ মানে উন্নীতকরণ করা হবে। এ কাজ বাস্তবায়নের জন্য প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৫৭৪ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net