March 3, 2026, 8:31 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

দৌলতপুরে সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা প্রতিহতকরণে মতবিনিময় সভা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, দৌলতপুর/ কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা প্রতিহতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর থানার ওসি জহুরুল আলম, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন, আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, আল্লারদর্গা বায়তুন নুর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. ফিরোজুল আলম ও আল্লারদর্গা ইদ্রিস আলী বিশ্বাস ইসলমিয়া মাদ্রাসার মুহতামি মাওলানা মো. শামসুল হক।
উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা প্রতিহতকরণে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেক, ফয়সাল ওয়াজেদ দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. ইলিয়াস হোসেন, উপজেলা জামে মসজিদের ঈমাম মাওলানা মো. আব্দুল জলিল, শিক্ষক পারভীন আক্তার, মাহবুবুর রহমান ও রেজাউল করিম। মতবিনিময় সভা পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. কামাল হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net