September 10, 2026, 11:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

কোবাদ শেখ বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০’র পুরস্কার বিতরণী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া সদর উপজেলার চকরাজাপুরে কোবাদ শেখ বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে খেলা শেষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক প্রফেসর ড.মাহবুবুল আরফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক, দৈনিক কুষ্টিয়া ও কুষ্টিয়া টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান, কুষ্টিয়া জজ কোর্ট এর অতিরিক্ত পিপি এ্যাড. নিজাম উদ্দিন ও ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাধারন সম্পাদক ও বাংলাদেশ অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোর্শেদুর রহমান।
সভাপতিত্ব করেন জগন্নাথপুর চকরাজাপুর কোবাদ শেখ কমিউনিটি লাইব্রেরির সভাপতি ও দৈনিক কুষ্টিয়া পত্রিকার নির্বাহী সম্পাদক এস.এম.শামীম রানা।
ফাইনাল খেলাই জামাই সবুজ -মিনারুল টিম চ্যাম্পিয়ন ও রাসেল-পারভেজ টিম রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। সম্মানিত অতিথি বৃন্দ অংশগ্রহণ কারী ৮ দলের প্রত্যেক খেলোয়াড়দের ক্রেস্ট ও ফাইনালিস্ট দুই টিমকে ট্রফি তুলেদেন।
পুরস্কার বিতরণী শেষে রাতে জগন্নাথপুর স্কুল মোড়ে অবস্থিত কোবাদ শেখ কমিউনিটি লাইব্রেরি অফিসে প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি ও সদর উপজেলা বিআরবি সভাপতি সাইফুদ দৌলা তুরুন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক তানভীর আহমেদ,সাবেক মজমপুর ইউনিয়ন এর মেম্বার সাদবারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ যুব সমাজের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net