August 20, 2026, 2:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া বাজারে দাম নেই, সংরক্ষণে বিদ্যুৎ নেই: এয়ার ফ্লো বন্ধে পচছে কৃষকের পেঁয়াজ তিলের খাজায় কুষ্টিয়ার এক টুকরো ইতিহাস সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে রূপপুরের ৩০০ মেগাওয়াট, পূর্ণ উৎপাদনের পথে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় সংবাদ বিশ্লেষণ/ লোডশেডিংয়ে চালকল: উৎপাদন কমছে, বাড়ছে সরবরাহ ব্যবস্থার ঝুঁকি কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার কর্মীদের সংঘর্ষ, এমপির বাড়িতে বাড়তি পুলিশ কুষ্টিয়ায় ১৫ আগস্টে খিচুড়ি রান্নার অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার দুই কোটি টাকার নকল সিগারেট জব্দ, বিএটির এজাহারে ৩ লাখ, জব্দ তালিকা নিয়ে বড় প্রশ্ন ভুয়া কাবিন-তালাকনামার অভিযোগে কুষ্টিয়ায় মামলা, তদন্তে পুলিশ

মেহেরপুরে নারী ওয়ার্ড কাউন্সিলরসহ ১৭ শিবির কর্মী আটক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মেহেরপুরে ইসলামী ছাত্র শিবিরের গোপন বৈঠক চলাকালীন একজন নারী পৌর ওয়ার্ড কাউন্সিলরসহ ১৭ জন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের শেখপাড়ার ওয়ার্ড কাউন্সিলর শিউলি আক্তারের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা জানান, বিকেলে শিউলি আক্তারের বাড়িতে শিবির কর্মীরা বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সেখানে অভিযান চালায় এবং তাদেও আটক করা হয়।
নাশকতার উদ্দেশ্য তারা বৈঠক করছিল বলে জানান ওসি। আটকদের অনেকেই ১৮ বছরের নিচে হওয়ায় বয়স বিবেচনা করে স্ব স্ব আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
মেহেরপুরে নাশকতার পরিকল্পনা চলাকালীন সময়ে পৌরসভার ৪,৫ও ৬ নম্বর ওয়ার্ড মহিলা কাউন্সিলর শিউলি খাতুনসহ ১৮ শিবির কর্মীকে আটক করেছে ডিবি পুলিশ।
এসময় সাতটি বাই-সাইকেল, তিনটি মটোরসাইকেল, বিভিন্ন ধরনের জিহাদি বই, ক্যালেন্ডার, টাকা তোলার রশিদ জব্দ করা হয়। মহিলা কাউন্সিলর শিউলি খাতুন দির্ঘদিন ধরে ঐ বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। বিভিন্ন সময় তার বাড়িতে শিবির সদস্যদের নিয়ে মিটিং হতো এলাকাবাসী জানায়।
আটক ছাত্রশিবির কর্মীরা হলেন, মেহেরপুর ৫নং ওয়ার্ডের আব্দুর ওহাব মন্ডলের ছেলে মেহেদী হাসান (২২), সানোয়ার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন (২২), শহরের গড়পাড়ার মাহাবুবুল হাসানের ছেলে সৈয়দ জোবায়ের হাসান (১৫), হঠাৎ পাড়ার গিয়াস উদ্দীনের ছেলে আব্দুল্লাহ (১৮), নতুনপাড়ার লাল মিয়ার ছেলে হৃদয় (১৫), সেলিম রেজার ছেলে মাসুদ (১৫), শহরের তাঁতিপাড়ার নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম নাহিদ (১৬), সদর উপজেলার আশরাফপুর গ্রামে আবুল কালামের ছেলে রাজু আহমেদ (২২), একই গ্রামের পোড়াপাড়ার আক্কাস আলির ছেলে আবুল হাসান (২২), মসজিদ পাড়ার রফিস উদ্দীনের মাহাবুব (১৮), আজিজুল হকের ছেলে ইকবাল হোসেন (১৮), সদর উপজেলার কামদেবপুর গ্রামে আব্দুল কুদ্দুসের ছেলে আবুল বাসার (২০), চকশ্যামনগর গ্রামের আজিবার আলির ছেলে সাইদুল ইসলাম (১৯), আব্দুল কুদ্দুসের ছেলে রোমান (১৪), বজলুর রশিদের ছেলে আবু জাফর (১৬), কোলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে খালিদ সাইফুল্লাহ (১৮) ও বন্দর গ্রামের আবু তোরাফের ছেলে আবু সাইফ(১৬)।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net