February 18, 2026, 2:35 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মন্ত্রিসভা/মন্ত্রী, প্রতিমন্ত্রী হচ্ছেন যারা ২টি শপথই নিলেন জামায়াত জোটের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নেয়নি শপথ বিএনপি আলি রিয়াজ নিজেই ভোট দেননি, কারন তিনি বাংলাদেশের ভোটার নন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৭তম জন্মদিন আজ বাম রাজনীতির ভরাডুবি: কোথাও ভোট ১’শরও কম, সুবিধাবাদের দায়ে তীব্র প্রশ্ন অন্তর্বর্তী সময়ের নিস্পন্ন-অনিষ্পন্ন সংকট : আস্থার পরীক্ষায় থাকতে হবে নতুন সরকারকে শরীকদের নিয়ে ঐক্যের সরকার গঠনের পথে বিএনপি: অভিজ্ঞদের সঙ্গে থাকছেন তরুণ ও মেধাবীরা আওয়ামী লীগের অনুপস্থিতি/স্বাধীনতার পর প্রথম কুষ্টিয়ায় জামায়াতের জয়: ক্ষমতা কাঠামোর নতুন বাস্তবতা ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান, বিএনপি প্রার্থীর সঙ্গে আমির হামজার সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গায় ই-ট্রাফিক প্রসিকিউশনের উদ্বোধন

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/ 

চুয়াডাঙ্গায় ই-ট্রাফিক প্রসিকিউশনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শহরের শহীদ হাসান চত্বরে অনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।  এসময় তিনি বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক এখন থেকে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে বিভিন্ন যানবাহন চেকিং করবে পুলিশ। জরিমানার অর্থ মোবাইল ব্যাংকিং ইউক্যাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। উদ্বোধনের সময় দুইটি মোটরসাইকেল চালকের গাড়ির ট্যাক্স টোকেন ও হেলমেট না থাকায় ১৩ হাজার টাকার জরিমানা করে স্লিপ হাতে ধরিয়ে দেয়া হয় পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক,  কনক কুমার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, ট্রাফিক পরিদর্শক ফকরুল আলম,  মেহেদি হাসান, মাহফুজ হোসেনসহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net