May 14, 2026, 5:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে চুরির অপচেষ্টা, ভাঙচুর ও তছনছ খোকসায় খাল খনন প্রকল্পের এক্সকেভেটরে অগ্নিসংযোগ, দুটি মেশিন পুড়ে গেছে মানচিত্র প্রকাশ করে ট্রাম্প বললেন ভেনেজুয়েলা, ‘যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য’ ! একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের ইঙ্গিত: বাড়ছে জামানত, বাদ যাচ্ছে দলীয় প্রতীক নীরব শিশু মৃত্যুর মিছিলে সামিল সবাই? দায় খোঁজার দায়হীন এক সমাজ ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান-বিপণিবিতান রূপপুর/ব্যয়ের প্রশ্নে অন্য দেশের বাস্তবতা ও আমরা মোটরসাইকেলে নতুন করের প্রস্তাব ছয় দশক ধরে আলোচনায়, সংশয় ও সম্ভবনার পদ্মা ব্যারাজ

চুয়াডাঙ্গায় অপহরণের পর মুক্তিপণের দাবি/ ৭দিন পর মিললো কিশোরের মরদেহ

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

অপহরণের ৭ দিন পর চুয়াডাঙ্গার যদুপরে শাকিল আহমেদ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে সদর উপজেলার যদুপুর গ্রামের মোল্লাবাড়ীর আম বাগানের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাকিল আহমেদ একই গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কুদ্দুসের ছেলে। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ওই ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, দুপুরে যদুপুর গ্রামের মোল্লাবাড়ীর আম বাগানের ভিতর কিশোর শাকিলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, শাকিলের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথা, মুখ ও হাতসহ একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ওই ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। প্রেস ব্রিফিং করে ঘটনার বিস্তারিত জানাবেন পুলিশ সুপার।

নিহত শাকিল আহমেদের মা শেফালী খাতুন জানান, দুই ভাই-বোনের মধ্যে শাকিল বড়। সে এলাকায় রাজমিস্ত্রী ও মাছের ব্যবসা করতো। গেল ১৯ ডিসেম্বর সন্ধ্যায় বাড়িতে ভাত খাচ্ছিল শাকিল। পরে অজ্ঞাত এক ব্যক্তি তার কাছে ফোন করে। ভাত খাওয়া রেখে বাড়ি থেকে বের হয় সে। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শাকিলের ফোনও বন্ধ পাওয়া যায়। ২১ ডিসেম্বর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তার কাছে ফোন করে অপহরণকারীরা। টাকা না দিলে শাকিলকে খুন করার হুমকিও দেয় অপহরণকারীরা। আজ দুপুরে মোল্লাবাড়ীর আম বাগানের ভিতর তার মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামের লোকজন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net