March 17, 2026, 3:03 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’

এডিবি টাকায় খুলনা বিভাগের দেড় লাখ পরিবার বিদ্যুৎ পাবে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

বিদ্যুৎ খাতে নতুন করে ১ হাজার ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মাধ্যমে দেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বাড়নো এবং আরও নির্ভরযোগ্য করা হবে। এই টাকায় খুলনা বিভাগের দেড় লাখ পরিবারকে বিদ্যুতের আওতায় আনা যাবে।

২৯ ডিসেম্বর বাংলাদেশ ও এডিবির সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতেমা ইয়াসমিন এবং এডিবির পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এতে স্বাক্ষর করেন।এছাড়া বাস্তবায়নকারী সংস্থা হিসেবে চুক্তিতে সই করেছেন বাংলাদেশ রুরাল ইলেক্ট্রিফিকেশন বোর্ডের (বিআরইডি) সদস্য (অর্থ) মো. খায়রুল হাসান।

এডিবি বলছে, ‘বাংলাদেশ পাওয়ার সিস্টেম এনহেন্সমেন্ট অ্যান্ড ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট’ প্রকল্পের আওতায় তারা এ ঋণ দিচ্ছে। অতিরিক্ত অর্থায়নে বিদ্যুতের ৩৩ কেভি ৯৯০ কিলোমিটার লাইন এবং ১১ কেভির ৩ হাজার কিলোমিটার লাইন নির্মাণ করা সম্ভব হবে। পাশাপাশি খুলনা বিভাগের গ্রামীণ অঞ্চলে ৩৩ ও ১১ কেভির ৫১টি ইউনিট স্থাপন করা সম্ভব হবে। দেড় লাখ পরিবার আসবে বিদ্যুতের আওতায়।

এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘করোনা বিপর্যয় কাটিয়ে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারে ত্বরান্বিত করতে পারে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ। তাছাড়া ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ এবং অন্যান্য টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে এ প্রকল্প সহায়ক ভূমিকা পালন করবে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net