November 6, 2026, 6:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকা: বরাদ্দের অঙ্ক নয়, শিক্ষার মানই হোক সাফল্যের মাপকাঠি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশীর চেয়ে বাংলাদেশে এলপিজির দাম বেশি দ্বিতীয় পদ্মা সেতু: বৈরী স্রোত পেরিয়ে তৈরি করবে আরেক বদলে যাওয়া বাংলাদেশ এলপিজির দাম সমন্বয় হোক, কিন্তু মানুষের জীবনকে অসমন্বিত রেখে নয় ২৮ বছরের ছাত্ররাজনীতি, ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে আলোচনা; বিলুপ্ত চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পাঁচ সপ্তাহের ক্ষণগণনা শুরু ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩

চুয়াডাঙ্গা পৌরসভার ৩৩ বছর ধরে কাউন্সিলর খোকন মেয়র হয়ে চমকে দিয়েছেন সবাইকে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চুয়াডাঙ্গা পৌরসভায় টানা ৩৩ বছর ধরে কাউন্সির নির্বাচিত হয়ে আসা জাহাঙ্গীর আলম মালিক খোকন এবার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ছিলেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী। মেয়র হবার আগে তিনি ছিলেন পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর। কাউন্সিলর পদে একই ওর্য়াডে তার যাত্রা শুরু হয়েছিল ১৯৮৯ সাল থেকে। তখন তার বয়স ছিল মাত্র ২৪ বছর।
চুয়াডাঙ্গা শহরের শহরের মানুষের কাছে তিনি খুবই সাধারণ একজন সজ্জন ও জনপ্রিয় মানুষ। সবাই তাকে এক নামেই চেনেন। সবসময় হাসিখুশী। সবারই কাছের মানুষ তিনি। সবার ডাকেই তিনি সমান সাড়া দেন। সবার কাছের মানুষ হবার এটা একটি প্রধান কারন।
নির্বাচনে তিনি তার প্রতিদ্ব›িদ্ব বিএনপি মনোনিত প্রার্থীকে প্রায় তিনগুণ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয় অর্জন করেন। খোকন পেয়েছেন ২২৩৩৯ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী মজিবুল হক মালিক পেয়েছেন ৭৬৫৭ ভোট।
জাহাঙ্গীর আলম মালিক খোকনের সাথে কথা হয় এ প্রতিবেদকের সাথে ফোনে। তিনি জানান তার মনোনয়ন নিয়েই চমক ছিল, নাটকীয়তা ছিল। তিনি বরাবরের মতো এবারও কাউন্সিলর হবার মানসিকতা নিয়েই কাজ করে যা”িছলেন। তিনি মেয়র প্রার্থী হবেন এমনটি কাউকে বলেননি। দাবিও তুলেননি।
রাজনৈতিক পরিচয়ে তিনি চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি জানান জেলা আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন সভায় তার কাউন্সিলর প্রার্থী চুড়ান্ত করে মেয়র পদের জন্য তিনজনের যে নাম মনোনিত করা হয় সেখানে তার নামটি দিয়ে দেয়া হয় তিন নম্বরে। যেখানে ইতোপূর্বের দুইবারের মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দারের নাম ছিল এক নম্বরে। রিয়াজুল হলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক সোলায়মান জোয়ার্দার সেলুনের ছোট ভাই। দুই নম্বর প্রার্থী ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ব্যবসায়ী শরীফ উদ্দিন দুদু।
“আমার মনোনয়ন কেন্দ্র থেকেই ঘোষণা করা হয়,” খোকন জানান।
জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক সোলায়মান জোয়ার্দার সেলুন জানান খোকনের মনোনয়ন কেন্দ্র থেকে নির্ধারণ করা হয়। তিনি জানান যদিও এটি অপ্রত্যাশিত ছিল কিন্তু সত্যি কথা হলো কেন্দ্র একজন ত্যাগী নেতাকে মুল্যায়ন করেছে।
খোকনের মনোনয়ন নিয়ে জেলায় দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে কেন্দ্র থেকে তার পক্ষে কাজ করারও নির্দেশনা দেয়া হয়।
জাহাঙ্গীর আলম মালিক খোকন জানান সবাই তার জন্যে কাজ করেছে। তিনি প্রতিদ্বদ্বি¦ প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করেছেন। তিনি দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।
খোকন জানান স্থানীয় সরকারের এই ইউনিটে তার দীর্ঘ কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি সব বিষয়হুলো নিয়ে অবগত। কাউন্সিলর হিসেবে কাজ করার নানা সীমাবদ্ধতা আছে। এখন তিনি অনেক বেশী কাজ দেখাতে সক্ষম হবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net