August 24, 2026, 11:14 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

প্রশাসনের পদত্যাগ চেয়ে কালো পতাকা প্রদর্শন রাবি শিক্ষকদের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, রাবি/
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের পদত্যাগ চেয়ে কালো পতাকা প্রদর্শন করেছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের দুর্নীতি বিরোধী শিক্ষকবৃন্দ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রশাসনের অপসারণের দাবি জানান।
মানববন্ধনে ভ‚ত্বত্ত¡ ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের নিয়োগ বন্ধ, রেজিস্ট্রারকে অব্যাহতি ও ক্ষতি করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত প্রদানসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১২টি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমান প্রশাসন সকল নির্দেশনা অমান্য করে সরকারের প্রতি ধৃষ্টতা প্রদর্শন করেছে। আমরা এ অন্যায়, অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতিকারী এ প্রশাসনের অপসারণ দাবি করছি। এছাড়াও বর্তমান প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধনে উপস্থিত শিক্ষকদের হয়রানি ও ভীতি প্রদর্শনের অভিযোগ আনেন তিনি।
মানববন্ধনে বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী, ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এক্রাম উল্লাহ, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মজিবুল হক আজাদ খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার, অধ্যাপক মশিহুর রহমান, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাউদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ১০ ও ১৩ ডিসেম্বর শিক্ষামন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরে নিয়োগ নীতিমালা পরিবর্তন, সব ধরনের নিয়োগ স্থগিত, রেজিস্ট্রারকে অব্যাহতি, ভিসির দখলে থাকা বাড়ির আর্থিক ক্ষতি হওয়ায় টাকা ফেরত এবং প্রোভিসিসহ পাঁচ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৈফিয়ত তলব করে ১২টি পৃথক চিঠি প্রেরণ করে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রায় দুই সপ্তাহ পার হলেও রেজিস্ট্রারকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান। তবে শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনার উত্তর দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net