July 2, 2026, 6:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি দামে যুক্তরাষ্ট্রের গম কিনছে সরকার আজ শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী, ২৫ বছরে ২০ লাখ এসএমই উদ্যোক্তা তৈরি করেছে ব্র্যাক ব্যাংক :সৈয়দ আব্দুল মোমেন চার বছরে টোলে ৩৪২৯ কোটি টাকা/ যোগাযোগের সেতু থেকে অর্থনীতির চালিকাশক্তি পদ্মা সেতু কুষ্টিয়ায় পীর হত্যা/ জামাত ও ইসলামী আন্দোলনের ২ নেতা কারাগারে জুলাই গণঅভ্যুত্থান–সংশ্লিষ্ট অপরাধ, হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, মোট মামলা রয়েছে ৮৭টি ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন জমা শুরু, প্রথম দিনেই আইভ্যাকে উপচে পড়া ভিড় রাজস্ব লক্ষ্যমাত্রা/পশ্চিমাঞ্চল রেলের আরও ১১টি ট্রেন ইজারার উদ্যোগ শিক্ষার্থীশূন্য ৬২১ ভোকেশনাল প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের পথে কারিগরি বোর্ড কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কবি শাহিদা পারভীন রেখার চার গ্রন্থের প্রকাশনা উৎসব

পুলিশকে নিজ দায়িত্বে অবিচল থেকে কাজ করে যেতে হবে/ডিআইজি খুলনা রেঞ্জ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
পুলিশকে নিজ দায়িত্বে অবিচল থেকে কাজ করে যেতে হবে। এ দায়িত্ব রাষ্ট্রের জন্য জনগনের জন্য। একদিকে তাই রাষ্ট্রের আস্থা অর্জন করতে হবে অন্যদিকে রয়েছে জনগন। এই আস্থা অর্জন করতে পারলে পুলিশের গুরুত্ব বাড়বে বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার)।
তিনি ২৯ ডিসেম্বর কুষ্টিয়ায় পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। তিনি জেলা পুলিশের সর্বস্তরের সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও অনুপ্রেরনামূলক বক্তব্য উপস্থাপন করেন।
ডিআইজি বলেন যার কাজ বেশী তার দিকে আঙুল উঠবে বেশী। তবে কাজে দক্ষতা অর্জন করতে পারলে সমালোচনা কম আসবে। তাই কাজের ধরন অনুযায়ী দক্ষতা অর্জনের চেষ্টা করতে হবে। তিনি বলেন পুলিশের কাজ দিন দিন কঠিন হচ্ছে। কারন অপরাধের ধরন পরিবর্তন হচ্ছে। তাই পুলিশে সফল হতে হলে কাজে অনেক বেশী মেধার প্রয়োগ ঘটাতে হবে।

তাকে স্বাগত জানান পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম(বার)। পরই স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব মেনে কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ প্যারেড অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে নেতৃত্ব দেন জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন।
পর্যায়ক্রমে তিনি পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। তিনি রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন, পুলিশ অফিসের হিসাব শাখা ষান্মাসিক এবং কুষ্টিয়া কুষ্টিয়া মডেল থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া সদর সার্কেল এবং আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়া।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net