June 22, 2026, 3:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা?

কুষ্টিয়া জেলা প্রশাসনের ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে উদযাপনের সূচনা হয়। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার সকাল ৮ টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার খাইরুল আলম। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয় ও জাতির পিতার বিদেহী আতœার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এসময় কুষ্টিয়া জেলা প্রশাসক সহ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের পর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আলোচনা অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও কুষ্টিয়া জেলা পুলিশ সুপার খাইরুল আলম ছাড়াও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আসম আক্তারুজ্জামান মাসুম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম টুকু সহ সরকারী ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net