July 27, 2026, 1:53 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

কুষ্টিয়া পল্লী বিদ্যুতের ৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, তদন্ত প্রতিবেদন ঢাকায়

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক লাইনম্যানের মৃত্যুর ঘটনায় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার দিনই তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয় বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী সোহরাব আলী বিশ্বাস। গত বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে কাজ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান লাইনম্যান ডিলু মিয়া। তার মরদেহ খুঁটিতেই ঝুলে ছিল। প্রায় ঘণ্টা খানেক পর মিরপুর ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।
জিএম প্রকৌশলী সোহরাব আলী বিশ্বাস  জানান, এ ঘটনায় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম এনামুল হক, এজিএম মহিদুল ইসলাম মেহেদী, জুনিয়র প্রকৌশলী আরিফুল ইসলাম ও লাইনম্যান মনির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমিতির ডিজিএম (কারিগরি) রঞ্জন কুমার ঘোষকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রাথমিক তথ্যে বলা হয়, বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংযোগ বন্ধ নিশ্চিত না করেই লাইনম্যান ডিলু মিয়াকে মেরামত কাজ করতে খুঁটির ওপরে ওঠানো হয়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। রবিবার তদন্ত প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়েছে। কেন্দ্র এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন- জানান জিএম।
নিহত ডিলু মিয়া পাবনার ঈশ্বরদী উপজেলার বাউলচারা মাস্টারপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি কুষ্টিয়া পল্লী বিদ্যুতের মিরপুর জোনাল অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net