June 28, 2026, 1:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীশূন্য ৬২১ ভোকেশনাল প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের পথে কারিগরি বোর্ড কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কবি শাহিদা পারভীন রেখার চার গ্রন্থের প্রকাশনা উৎসব মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১

কুষ্টিয়ায় শিক্ষা কর্মকর্তাসহ চারজনের নামে থানায় অভিযোগ, নথি দুদকে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
গোপনে স্কুলের পরিত্যাক্ত ভবন বিক্রয় করে টাকা আত্মসাতের ঘটনায় এনে কুষ্টিয়ায় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, এক সহকারী শিক্ষক ও দুই ক্রেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শানপুকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বাদী হয়ে কুমারখালী থানায় ওই অভিযোগটি দায়ের করেন।
অভিযুক্তরা হলেন কুমারখালী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিনা খাতুন, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ ও দুই ক্রেতা শানপুকুড়িয়ার ইয়াছিন আলী বিশ্বাস ও বাচ্চু শেখ।
লিখিত অভিযোগে শহিদুল ইসলাম উল্লেখ করেন, বিদ্যালয়ে থাকা চার চালা বিশিষ্ট সেমিপাকা ঘর, যাতে ইটের পরিমাণ ৪ হাজার ৫০০, যার আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা, ১১ বান টিন, যার মূল্য ৪০ হাজার টাকা, ৩০টি সিমেন্টের খুঁটি, যার মূল্য ১২ হাজার টাকা এবং ঘরের ব্যবহৃত কাঠের মূল্য ৩০ হাজার টাকা, কাঠ ও বাঁশের মূল্য ৩২ হাজার টাকাসহ সর্বমোট আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ প্রধান শিক্ষক, সভাপতি ও ম্যানেজিং কমিটিকে অবহিত না করে বা”চু শেখের কাছে গোপনে বিক্রি করেন।
বা”চু শেখ ৬ মার্চ রাতে বিদ্যালয়ের ভবনটি ভাঙচুর করে বাড়িতে নিয়ে যায়। তাঁরা বা”চু শেখের বাড়িতে গিয়ে ভবনের মালামাল দেখতে পান। এ সময় বা”চু শেখ তাঁদের বলেন, হার“ন অর রশিদের কাছ থেকে এসব কেনা হয়েছে। সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিনা খাতুন অন্যান্য আসামির সহযোগিতায় ঘরটি বিক্রি করেছেন। বিক্রির টাকা হার“ন বিকাশের মাধ্যমে সেলিনা খাতুনের কাছে পাঠান। আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি সম্পদ আত্মসাৎ করেছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি দুদক মামলার সিডিউলভুক্ত হওয়ায় থানায় জিডি প্রস্তুত করে কুষ্টিয়া জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশনারের উপপরিচালক বরাবর ব্যব¯’া গ্রহণের সুপারিশ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net