July 27, 2026, 4:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

রোজা রেখেও নেওয়া যাবে করোনাভাইরাসের টিকা : ধর্ম মন্ত্রণালয়

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/

রোজা রেখেও করোনাভাইরাসের টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রোববার (১৪ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের দেশ বরেণ্য আলেমদের সঙ্গে মতবিনিময় সভা হয়। সেখানে আলেমরাই এ মতামত দিয়েছেন।
এ সভায় পবিত্র রমজান মাসে কোভিড-১৯ এর চলমান টিকা কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয় এবং দেশের জনগণের স্বাস্থ্য নিরাপত্তা ও জীবন রক্ষার স্বার্থে করোনার টিকা নেওয়া যাবে কি না, তা নিয়ে আলোচনা হয়।
আলোচনায় উপস্থিত আলেম সমাজ সর্বসম্মতভাবে একমত পোষণ করেন, যেহেতু করোনাভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালি ও পাকস্থলিতে প্রবেশ করে না, সেহেতু রমজান মাসে রোজাদার ব্যক্তি দিনের বেলায় শরীরে করোনাভাইরাসের টিকা নিলে রোজা ভঙ্গ হবে না।
বিশ্বের শীর্ষস্থানীয় আলেমরাও একই ধরনের মত দিয়েছেন বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। কাজেই রোজা রেখে করোনাভাইরাসের টিকা নেওয়া যাবে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে দেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
আরব আমিরাতের গ্র্যান্ড মুফতির ফতোয়া
রোজা রেখেও করোনার ভ্যাকসিন নেওয়া যাবে বলে ফতোয়া দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধান মুফতি শায়খ ড. আহমাদ বিন আবদুল আজিজ আল-হাদ্দাদ। ইনসুলিন ও স্যালাইন গ্রহণের ক্ষেত্রেও একই বিধান কার্যকর হবে বলে মত দিয়েছেন তিনি। সম্প্রতি যারা করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, তাদের অনেকেরই দ্বিতীয় ডোজের নির্ধারিত তারিখ পড়বে রমজানে। এ ব্যাপারে অনেক ধর্মপ্রাণ মুসলিম টিকা গ্রহণ নিয়ে দ্বিধায় রয়েছেন। এমন পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের গ্র্যান্ড মুফতির দেওয়া ফতোয়াটি আরব বিশ্বের একাধিক সংবাদমাধ্যমে উঠে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net