July 27, 2026, 8:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম হয়েছে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’।
বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) ধারায় দেয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধনের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের নামে এই পরিবর্তন এনেছেন বলে সোমবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে। একইসঙ্গে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
তথ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, তথ্য মন্ত্রণালয় যে কাজ করে নামে এর পুরো প্রতিফলন নেই। তথ্য মন্ত্রণালয়ের কার্যপরিধিতে তথ্য ছাড়াও একটি বড় অংশজুড়ে রয়েছে ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যমের সংক্রান্ত কার্যাবলি। তাই নামে ‘সম্প্রচার’ শব্দটি যুক্ত করার উদ্যোগ নেয়া হয়।
গত ১ মার্চ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন, স্বাধীনতার পর তথ্য মন্ত্রণালয়ের নাম ছিল ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।’ এখন আবার সেই নামে ফিরে যাওয়ার একটি প্রস্তাব দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘সম্প্রচারের বিষয়টি এ মন্ত্রণালয়ই দেখে। এখন যেমন তথ্য মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আছে, এতে করে হচ্ছে কী, নানা রকমের জটিলতা তৈরি হচ্ছে। এক মন্ত্রণালয়ের চিঠি অন্য মন্ত্রণালয়ে চলে যাচ্ছে। আগে সম্প্রচারের বিষয়টি সীমিত ছিল, এখন সম্প্রচারের বিষয়টি ব্যাপক। টেলিভিশন-রেডিও-অনলাইনসহ নানাভাবে সম্প্রচার হচ্ছে। সে কারণে এ নাম পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে।’
মন্ত্রণালয়গুলোর নাম ও কার্যপরিধি রুলস অব বিজনেসে উল্লেখ থাকে। এটি প্রণয়ন করে থাকে মন্ত্রিপরিষদ বিভাগ। তাই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব তথ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদনের জন্য পাঠানো হয় প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এখন নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হলো।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net