April 24, 2026, 5:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ

কুষ্টিয়ায় এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে বাড়তি দামে

আসিফ যুবায়ের/
কুষ্টিয়ায় তিন সপ্তাহ ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার। তিন সপ্তাহ আগে সিলিন্ডার প্রতি ১৫০ টাকা করে বাড়িয়ে দেয়া দাম এখনো কমেনি। এতে চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা। বাজারে মনিটরিং না থাকায় গ্যাসের দাম এভাবে দফায় দফায় বাড়ছে বলছেন ত্রেতারা। কোন পর্যায় থেকে দাম বাড়ানো হয়েছে তার দায় নিচ্ছে না কেউ। খুচরা বিক্রেতারা বলছেন পাইকাররা দাম বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে পাইকাররা বলছেন তাদেরকে কিনে আনতে হচ্ছে অধিক মূল্যে। দোকানদারদের সাথে কথা বলে জানা গেছে ৩ সপ্তাহ আগে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হতো ৮০০ থেকে ৮৩০ টাকায়। এখন যার পাইকারি মূল্য ৯৩০ টাকা। খুচরা বাজারে গ্রাহকরা এখন ৯৮০ টাকা থেকে ১০০০ টাকায় এলপি গ্যাস পাচ্ছেন। প্রতি সিলিন্ডারে দাম ১৩০ থেকে ১৫০ টাকা বাড়িয়ে দেয়া হয়েছে।

কুষ্টিয়া বটতৈলএর বাসিন্দা জাহিদ হাসান জীবন বলেন হুট করে এভাবে গ্যাসের দাস বাড়লে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ পড়ে। ১৫০ টাকা একলাফে বেড়ে যাওয়াতে সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে- বলেন তিনি।
এদিকে ব্যবসায়ী হেলাল প্রামানিক বলেন, বিশ্ববাজারে গ্যাসের মুল্য বৃদ্ধি পাওয়ায় আমাদের দেশেও গ্যাসের মুল্য বৃদ্ধি পেয়েছে। আমরা এখন পাইকারী বিক্রি করছি ৯৩০-৯৪০ টাকায়।

পাশের দেশ ভারতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেয়া হচ্ছে। নিউজ১৮ এর খবরেে বলা হয়েছে যে পরিবারের বার্ষিক আয় ১০ লক্ষ টাকার নিচে তাদেরকে প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net