August 25, 2026, 1:27 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

রাবিতে ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছে না অর্ধেকের বেশি আবেদনকারী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, রাবি/

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন জমা পড়েছে ৩ লাখ ৪ হাজার ৯৮৯ টি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে মাত্র ৪৫ হাজার আবেদনকারী। এই হিসাবে প্রায় অর্ধেকেরও বেশি আবেদনকারী ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছে না।
আইসিটি সেন্টার সূত্রে জানা যায় , এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে প্রাথমিক আবেদন জমা পড়েছে ১ লাখ ১৬ হাজার ২১৭টি। ‘বি’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৬৮ হাজার ৬১৮টি। ‘সি’ ইউনিটে আবেদন জমা পড়েছে ১ লাখ ২০ হাজার ১৫৪টি।
মোট আবেদন জমা পড়েছে ৩ লাখ ৪ হাজার ৯৮৯ টি। তিন ইউনিট মিলে পরীক্ষায় বসার সুযোগ পাবে ১ লাখ ৩৫ হাজার আবেদনকারী। পাবেন না প্রায় ১ লাখ ৭০ হাজার আবদেন কারী। পরীক্ষায় বসার সুযোগ না পাওয়াদের তালিকায় থাকা আবেদকারীর সংখ্যা এ ও সি ইউনিটে বেশি হবে।
এদিকে এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করা হবে। আগামী ২২ মার্চ রাতে এই তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. বাবুল ইসলাম।
উল্লেখ্য রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয় গত ৭ মার্চ। আবেদন প্রক্রিয়া শেষ হয় গতকাল ১৮ মার্চ রাত ১২ টায়। আগামী ২৩ মার্চ থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ১ হাজার ১০০ টাকা (চার্জসহ) ফি দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৪ জুন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net