April 15, 2026, 6:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদেরকে শিক্ষামন্ত্রী/ শুধু মন্ত্রী বদলালেই শিক্ষার মান বাড়বে না আনন্দে বরণ নতুন বছর—আজ পহেলা বৈশাখ কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০

চুয়াডাঙ্গায় সরকারবিরোধী বইসহ জামায়াত নেতা আটক

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/ 

চুয়াডাঙ্গায় জনগণ ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে শরীফ হাসান (৪৩) নামে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।

গেল শুক্রবার দিনগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কবরী রোডের পাশ থেকে তাকে আটক করা হয়।  এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় সরকারের বিরুদ্ধে লেখা বিতর্কিত ও জিহাদি ৭ শতাধিক বই।  আটক শরীফ হাসান চুয়াডাঙ্গা পৌর শহরের গুলশানপাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে ও পৌর জামায়াতের ২ নং ওয়ার্ডের সভাপতি।  ওই ঘটনায় আটক শরীফ হাসানসহ পলাতক অ্যাডভোকেট রুহুল আমিন ও অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলসহ অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা জনগণের এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের কবরী রোড এলাকায় অভিযান চালায় পুলিশ।  সেখান থেকে আটক করা হয় শরীফ হাসানকে।  তার কাছ থেকে উদ্ধার করা হয় সরকারের বিরুদ্ধে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের লেখা বিতর্কিত ও জিহাদি মতাদর্শের শতাধিক বই।  পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রুহুল আমিনের বাড়িতে অভিযান চালানো হয়।  সেখান থেকেও একই ধরণের বই উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া ডা. শফিকুর রহমানের লেখা ‘মহান স্বাধীনতার ৫০ বর্ষপূতি উদযাপন দেশবাসীর উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য’ শিরোনামে প্রকাশিত বইয়ে বঙ্গবন্ধুকে হেয় করাসহ মহান স্বাধীনতার ইতিহাসকে খণ্ডিত আকারে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, জনশৃঙ্খলা ভেঙে ফেলার দৃশ্যমান ষড়যন্ত্রে লিপ্ত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই শরীফ হাসানকে আটক করা হয়েছে।  অন্য আসামীদের আটক করতে আজ ভোর ৬টা পর্যন্ত অভিযান চালানো হয়।  ওই ঘটনায় অন্তর্ঘাতমূলত কার্যকলাপ ও অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম।  মামলায় আটক শরীফ হাসানসহ জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রুহুল আমিন ও পৌর আমির অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং অজ্ঞাত ১০-১৫ জনকে পলাতক দেখিয়ে আসামী করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net