October 13, 2026, 11:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ার করোনার হটস্পট এখন খোকসা উপজেলা 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
স্বাস্থ্যবিধি না মানা, জনসচেতনতা না থাকা, সরকারিভাবে প্রচার-প্রচারণা না করা এবং এলাকার মানুষের মাস্ক পরিধান করার অনীহায় কুষ্টিয়ার করোনার টার্নিং পয়েন্ট এখন খোকসা উপজেলায় পরিণত হয়েছে। গত এক সপ্তাহে এ উপজেলায় ১৪ জন করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছে। সেই সাথে দুইজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। শুধু তাই নয় মুমূর্ষ অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন দু’জন যাদের বাড়ি খোকসাতে।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের করোনা ইউনিট অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এ পর্যন্ত ১৬৯ জন করোনা রুগী আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে থেকে একজন নারী সহ ৬ জন মৃত্যুবরণ করেছেন। বর্তমানে উপজেলায় ৮ জন হোম আইসোলেশন চিকিৎসাধীন আছে,এবং দুইজন মুমূর্ষ অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে করোনায় ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছেন। উপজেলায় মোট আইসোলেশনে রয়েছেন ১০ জন করোনা সনাক্ত রুগী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল স্থানীয় সাংবাদিকদের বলেন, করোনায় আক্রান্ত রোগী বেশ কিছুদিন খোকসাতে ছিল না। হঠাৎ করেই গত সপ্তাহে একজন করোনা রুগী শনাক্ত হয়। ঐ ব্যক্তির সংস্পর্শে এসে ঐ পরিবার সহ পার্শ্ববর্তী পরিবারের সংক্রমিত হয়। শুধুমাত্র করোনা রুগী শনাক্ত করে সমাধান করা সম্ভব নয়। দরকার জনসচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, এ ছাড়াও সকলকে সচেতনতা বিদ্ধিকরে চলা। আর সকলে নিয়ম কানুন মেনে চললে করোনার টার্নিং পয়েন্ট খোকসায় আর থাকবে না।
এদিকে জেলার এক গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুষ্টিয়াবাসী স্বাস্থ্য বিধি না মেনে চললে এবং মাস্ক পরিধান না করলে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net