June 25, 2026, 8:31 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী

বাংলাদেশসহ চার দেশের নারীদের বিয়ে করতে পারবে না সৌদি পুরুষরা

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
বাংলাদেশ, চাদ প্রজাতন্ত্র ও মিয়ানমার ও পাকিস্থান এই চার দেশের নারীদের বিয়ে করতে পারবে না সৌদি পুরুষরা। এ নিয়ে একটি নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। কোনো সৌদি পুরুষ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি সৌদি আরব সরকার দেশের পুরুষদের বিদেশি নারী বিয়ে করার প্রবণতা নিরুৎসাহিত করতে চাইছে। সেই অনুযায়ীই শুক্রবার এক সরকারি আদেশে এই নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। নিষেধাজ্ঞার পাশাপাশি আদেশে বিদেশি নারীদের বিয়ে করার ক্ষেত্রে কিছু নিয়ম-নীতিও বেঁধে দেওয়া হয়েছে।
সৌদি পত্রিকা মক্কা ডেইলিকে এ বিষয়ে মক্কা পুলিশের পরিচালক মেজর জেনারেল আসাফ আল কুরায়শি বলেন, যদি কোনো সৌদি পুরুষ বিদেশি কোনো নারীকে বিয়ে করতে চান, সেক্ষেত্রে প্রথমে তাকে বিয়ের অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করতে হবে। আবেদনকারী পুরুষ যদি ডিভোর্সড হন, সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের ছয় মাস পার হওয়ার আগ পর্যন্ত তিনি আবেদন করতে পারবেন না।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net