October 20, 2026, 5:38 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের

রিশাভ পান্তের কাঁধে অধিনায়কত্ব দিল্লির

দৈনিক কুষ্টিয়া স্পোর্টস/
রিশাভ পান্তের কাঁধে অধিনায়কত্ব তুলে দিল দিল্লি। আইপিএলের ১৪তম আসরে ক্যাপিটালস সমর্থকদের জন্য এটা বেশ বড় খবর। ইংল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আয়ার। তাই এ ব্যবস্থা।
২০১৮ আইপিএলের মাঝপথে গৌতম গম্ভীরকে সরিয়ে তরুণ ক্রিকেটার স্রেয়াশ আয়ারকে অধিনায়ক নির্বাচন করে দিল্লি। তার অধীনে আরব আমিরাতে অনুষ্ঠিত গত আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছে দিল্লি। খেলেছে ফাইনালও। শেষ পর্যন্ত মুম্বাইর কাছে হেরে শিরোপা জেতা হয়নি তাদের।
গত আইপিএলেই অসাধারণ ব্যাটিং করেছিলেন রিশাভ পান্ত। এরপর ভারতীয় জাতীয় দলে জায়গা করে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সব ফরম্যাটেই সমানভাবে দক্ষতার সঙ্গে ব্যাটিং করে যাচ্ছেন তিনি। যে কারণে, সাবেক ইংলিশ ক্রিকেটার ইয়ান বেল পর্যন্ত বলছেন, পান্তকে ছাড়া ভারতীয় দল এখন কল্পনাই করা যায় না।
২৩ বছর বয়সী সেই রিশাভ পান্তকেই শেষ পর্যন্ত অধিনায়ক হিসেবে বেছে নিলো দিল্লি ক্যাপিটালস। দায়িত্ব পাওয়ার পর পান্ত বলেন, ‘দিল্লি হচ্ছে এমন একটি জায়গা, যেখান থেকে আমি বেড়ে উঠেছি। ৬ বছর আগে এখান থেকেই আমার আইপিএল যাত্রা শুরু হয়েছিল। এই দলটিকে একদিন নেতৃত্ব দেবো, এটা ছিল স্বপ্ন। আমি সব সময়ই এর জন্য আকাঙ্খিত ছিলাম। আজ আমার সেই স্বপ্ন সত্যি হয়ে এলো। আমি নিজেকে খুব সম্মানিত বোধ করছি। আমি সত্যিই খুব আনন্দিত, বিশেষ করে আমাদের ফ্রাঞ্চাইজি মালিকদের প্রতি, যারা আমাকে অধিনায়ক হিসেবে চিন্তা করেছেন। এই দলটির রয়েছে দুর্দান্ত একটি কোচিং স্টাফ টিম। আর দলটি গঠন করা হয়েছে সিনিয়র ও জুনিয়রদের দারুণ কম্বিনেশনে।’

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net