August 25, 2026, 11:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

কুষ্টিয়া/ লকডাউন আছে, নিয়ম মানছে না কেউ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
লকডাউনের প্রথম দিনে শহরের বিভিন্ন প্রান্তে ঢিলেঢালা অবস্থা। দোকানপাট বন্ধ রয়েছে। তবে দোকানের সামনে বা আশেপাশে চুপচাপ বসে রয়েছে দোকানের মালিক বা কর্মচারীরা। পরিস্থিতি দেখে বন্ধ সাটার খুলে বেচাকেনাও করছে তারা।
সরকার ঘোষিত ১৮ দফা নির্দেশনা কার্যকরে কোন পদক্ষেপ চোখে পড়েনি। মোড়ে মোড়ে পুলিশ রয়েছে। রয়েছে টহল পুলিশও। সকাল থেকে কয়েকটি রুটে কিছু বাস ছেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শহরে ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক চলছে আগের মতই।
শহরের পৌরবাজারসহ সবগুলো কাঁচাবাজারে মানুষের উপচেপড়া ভিড় চোখে পড়েছে। সেখানে সামাজিক দূরত্বের কোন বালাই নেই। বাজারে আসা অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিল না। তারা যত্রতত্র চলাফেরা করছেন।
মুখে মাস্ক নেই কেন জিজ্ঞেস করা হলে এক দু’জন বলেন মাস্ক পকেটে আছে। বেশী ভীঁড় দেখলেই পড়বেন বলেন জানালেন আরেকজন।
তবে অফিস পাড়া বন্ধ রয়েছে। আদালত পাড়ায় শুধু খোলা রয়েছে চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেটের আদালত। তবে কঠোর নিয়ম মানা হচ্ছে সেখানে। ১টা পর্যন্ত প্রায় ২০টি মামলার শুনানি হয়েছে বলে জানান সেখানকার কর্মচারীরা। কয়েকটি মামলায় জামিনও হযেছে।
জেলার ৬টি উপজেলা শহর ও গ্রামাঞ্চলে লকডাউন আরও ঢিলেঢালাভাবে বলে খবর পাওয়া গেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, লকডাউন কার্যকর করতে গতকাল থেকেই ব্যাপক মাইকিং করা হচ্ছে। সকাল থেকে মাঠে প্রশাসনের মোবাইল টিমও কাজ করছে। লকডাউন কার্যকর করতে সব ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net