October 15, 2026, 7:35 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

নিয়মিত অবৈধভাবে মাদক সেবন, উল্কা সুন্দরীর ৬ মাসের জেল

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার কুমারখালীতে  অবৈধভাবে নিয়মিত  মাদক নেয়ার  অভিযোগে এক যুবতীকে আটক করে   ৬ মাসের বিনাশ্রম জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। যুবতীর নাম উল্কা সুন্দরী (২৫)। সে পৌর এলাকার খয়েরচারা মাঠাপাড়ার বাসিন্দা।

৫ এপ্রিল দুপুরে কুমারখালী পৌরসভার শেরকান্দির পশুহাট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খান। এসময় পুলিশের এস আই শরীফুল ইসলাম, পৌর কাউন্সিলর জুলফিকার আলী হিরোসহ অনেকে উপস্থিত ছিলেন।উল্কা শেরকান্দি পশুহাট সংলগ্ন  আবুল কালামের পরিত্যাক্ত টিনের ঘরে কয়েকজন বন্ধুকে নিয়ে মাদক সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অন্যরা পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পরেন উল্কা। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধ না করায় আরো ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। উল্কা জানান, প্রায় ৪ বছর আগে তার প্রথম স্বামী রিপনের মাধ্যমে মাদক সেবন শুরু করে। উল্কার বিরুদ্ধে কুমারখালী থানায় মাদক মামলা রয়েছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক রাজীবুল ইসলাম খান বলেন, ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জামাদিও উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net