August 25, 2026, 1:48 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

দ্বিতীয় দিনে কুষ্টিয়া ও পোড়াদহে ব্যবসায়ীদের মানববন্ধন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ায় লকডাউনের বিরুদ্ধে ব্যবসায়ীরা দ্বিতীয় দিনেও মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার বেলা ১১ টায় বাংলাদেশের অন্যতম বৃহৎ কাপড়ের হাট পোড়াদহে এবং সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরে  মানববন্ধন হয়।

পোড়াদহে ব্যবসায়ী নেতারা দাবী করেন, এই হাট প্রায় ৫ হাজার শ্রমিকের কর্মস্থান। লকডাউন চলতে থাকলে এরা সবাই না খেয়ে মারা যাবে। তাই অবিলম্বে এই লকডাউন প্রত্যাহারের দাবি জানান তারা।

মানববন্ধনে পোড়াদহ ব্যাবসায়ী সমিতির সভাপতি, হাজী নুরুদ্দীন মন্ডল, সহসভাপতি বাদশা আলম, নাসিম সাইগল মুন্না, কোষাধ্যাক্ষ রবি বিশ্বাস, প্রচার সম্পাদক বাবুল হোসেন সহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এদিকে বেলা সাড়ে ১২ টার দিকে লকডাউনে একবেলা হলেও দোকান খোলা রাখার অনুমতি চেয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন কুষ্টিয়া শহরের এনএস রোডের ব্যাবসায়ীরা।

ঘন্টাব্যাপী বিক্ষোভ শেষে শহরের বঙ্গবন্ধু চত্বরে সমাবেশ করেন ব্যবসায়ীরা। সর্বস্তরের ব্যবসায়ীদের ব্যানারে তারা বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলে তাদের এবং এর সঙ্গে জড়িতদের চরম দুর্ভোগে পড়তে হবে। তাই ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net