August 25, 2026, 9:41 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

সফর চমৎকার ছিল জানিয়ে ধন্যবাদ মোদির

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/

সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফরকালে নিখুঁত ও চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি এক চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে ধন্যবাদ জানান। চিঠিতে মোদি বলেন, সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে আলোচনা ও মত বিনিময়ে আমি আনন্দিত। অত্যন্ত আকর্ষণীয়ভাবে গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আয়োজনের জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গত ২৬ ও ২৭ মার্চ দুইদিন বাংলাদেশ সফর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির সফরে শীর্ষ বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া সাতটি উন্নয়ন প্রকল্পও উদ্বোধন করা হয়। সফরে মোদি মুজিব চিরন্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি বঙ্গবন্ধু–বাপু ডিজিটাল জাদুঘর উদ্বোধন করেন। সাভারে জাতীয় স্মৃতিসৌধেও ফুল দেন তিনি। এছাড়া সাতক্ষীরা ও গোপালগঞ্জে মন্দির পরিদর্শন করেন এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net