April 22, 2026, 10:44 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা

পৃথকভাবে অনুষ্ঠিত হবে ইবির ধর্মীয় তিনটি বিভাগের ভর্তি পরীক্ষা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
একটি ইউনিটের অধীনে আলাদাভাব্ েঅনুষ্ঠিত হবে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এবার যেহেতু পাবলিক বিশ^বিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিকে ভর্তি নেয়া হচ্ছে এবং এ ধরনের অনুষদ অন্য কোন বিশ^বিদ্যালয়ে নেই তাই এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিশ^বিদ্যালয় কতৃপক্ষ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের আওতায় আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ রয়েছে। বিভাগ তিনটির প্রতিটিতে ৮০টি করে মোট ২৪০টি আসন রয়েছে। এই ধরনের বিভাগ অন্য কোন পাবলিক বিশ^বিদ্যালয়ে নেই।
বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান জানিয়েছে ‘ডি’ ইউনিটের অধীনে পৃথকভাবে অনুষ্ঠিত হবে এই অনুষদের ভর্তি পরীক্ষ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে মঙ্গলবার (৬ এপ্রিল) তিনি নিশ্চিত করছেন।
তিনি বলেন, ‘ধর্মতত্ত্ব অনুষদ বাদে বাকি সব অনুষদের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আমরা শুধুমাত্র এ অনুষদের পরীক্ষা আগের পদ্ধতি অনুসারেই পৃথকভাবে নিতে চাচ্ছি। পরীক্ষার তারিখ পরে জানানো হবে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদ ব্যতীত অন্যান্য অনুষদের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদ না থাকায় পৃথকভাবে এ অনুষদের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে আগের পদ্ধতি অনুসারেই এ পরীক্ষা নেয়া হবে বলে জানা গেছে। এছাড়া পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার ।
ভার্চুয়াল সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতিরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net