April 25, 2026, 7:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়/ আবার কুষ্টিয়া-ঝিনাইদহ বিতর্ক, পুরোনো অভিজ্ঞতার ছায়া রূপপুর পারমানবিক প্ল্যান্ট/শুধু বিদ্যুৎ নয়, জ্বালানি নিরাপত্তার নতুন অধ্যায়ের সূচনা কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

বিকাশে ভুল নাম্বারে টাকা, উদ্ধার করে দিলো পুলিশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

বিকাশে ভুল নাম্বারে পাঠানো কুষ্টিয়ায় এক ক্ষুদ্র ব্যবসায়ীর ২০হাজার টাকা উদ্ধার করে দিয়েছে পুলিশ। দিনাজপুর থেকে উদ্ধার করে আনা ওই টাকা ১০ এপ্রিল দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপার তুলে দিয়েছেন ওই ব্যবসায়ীর হাতে।

জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মোঃ মামুনুর রশিদ জানান, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনায় তিনি টাকা উদ্ধার করতে সক্ষম হন। তিনি বলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ সুধিরাজপুরের মুদি দোকানি মোঃ হারুন-অর-রশিদ বিকাশে টাকা পাঠানোর কাজও করেন। গত ২ এপ্রিল রাত ৯টায় তার পার্সোনাল বিকাশ একাউন্ট থেকে ২০ হাজার টাকা এবং খরচ ৪০০ টাকা পাঠাতে গিয়ে ডিজিট ভুলে অন্য বিকাশ নাম্বারে চলে যায়। অনেক অনুরোধ করেও যখন প্রাপক টাকা ফেরত দিতে রাজি হননি তখন ০৫ এপ্রিল তিনি মিরপুর থানায় সাধারণ ডায়েরী করেন। নং ১৬৯। এরপর দিনাজপুর জেলার সদর থানার সহায়তায় সেখানকার পারগাঁও গ্রাম হতে ৯ এপ্রিল রাতে ১০টার দিকে ২০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। ১০ এপ্রিল দুপুর পৌনে ২টায় কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম ওই টাকা ব্যবসায়ী মোঃ হারুন-অর-রশিদের হাতে তুলে দেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন ও গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী মোঃ হারুন-অর-রশিদ এসময় পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই টাকা তার অনেক কষ্টের, ফেরত না পেলে ব্যবসার পুঁজিই শেষ হয়ে যেত।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net