August 24, 2026, 1:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

খোকসায় স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসায় স্বাস্থ্যবিধি না মানার ৬ দোকানদার ও পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৪ এপ্রিল) বিকালে খোকসা বাস স্ট্যান্ড ও জানিপুর বাজারে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহক আলী।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৬ দোকানদার ও পথচারী কে ১০ হাজার ৯’শ টাকা জরিমানা করেন বলে জানা গেছে।
এসময় থানা পুলিশের একটি দল তার সাথে ছিলেন।
এদিকে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকারের ঘোষিত সর্বাত্মক লকডাউনে কুষ্টিয়ার খোকসা উপজেলার সকল অফিস আদালত সরকারি-বেসরকারি  বন্ধ ছিল। তবে ব্যাংক-বীমা যথারীতি খোলা থাকলেও তেমন কোন ভিড় ছিল না। সকালের দিকে লোকজন বাজারে আসলেও বেলা গড়িয়ে দুপুর হতেই পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সমস্ত বাজার ও সড়কগুলো জনমানব শূন্য হয়ে পড়ে।
জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে পুলিশ ও প্রশাসনের কঠোর অবস্থানে এলাকাবাসী মাস্ক পড়তে বেশ অভ্যস্ত হয়েছে বলে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net