October 15, 2026, 9:35 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ভেড়ামারা/
কুষ্টিয়ার ভেড়ামারায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারদাগ গ্রামের একটি পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
ভেড়ামারা থানার ওসি শাহ জালাল ঘটনাটি নিশ্চিত করেছেন।
শিশুদুটি নাম মুস্তাফিজুর রহমান (১০) ও সিয়াম (১২)। মুস্তাফিজুর গ্রামের মাসুম হোসেনের ছেলে। সিয়াম ষোলদাগ এলাকার বকুলের ছেলে। তারা সম্পর্কে আপন খালাতো ভাই। মৃত সিয়াম ষষ্ঠ শ্রেণী ও মুস্তাফিজ পঞ্চম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
শিশু দুটির পরিবার সূত্রে জানা গেছে, দুইদিন মুস্তাফিজের বাড়িতে বেড়াতে গিয়েছিল সিয়াম। পরিবারের অগোচরে তারা বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। সেখানে তারা কোন এক সময় ডুবে যায়। এক পর্যায়ে তাদের দেহ পানিতে ভাসতে দেখে ¯’ানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net