October 15, 2026, 2:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

মেসেজ পেয়ে শুক্রবারে টিকা নিতে এসে ফিরে গেলেন কয়েকশ’ মানুষ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

শুক্রবারে বন্ধ থাকলেও মেসেজে পাওয়া নোটিসে নির্ধারিত দিন হওয়ায় টিকা নিতে আসেন কয়েকশ মানুষ। ব্যর্থ হয়ে ফিরে যেতে হয় তাদের। এ ঘটনা ঘটে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা টিকাদান কেন্দ্র কল কাকলী মাধ্যমিক বিদ্যালয়ে।

নির্ধারিত দিন থাকায় ১৬ এপ্রিল শুক্রবার লকডাউনের মধ্যে টিকা নিতে আসেন কয়েকশ মানুষ। কিন্তু কুষ্টিয়া শহরের কল কাকলী স্কুলে এসে দেখেন টিকাদান বন্ধ। কোন মানুষই নেই। নেই কোন ঘোষণা। কুমারখালীর আলাউদ্দিন আহমেদ কলেজের শিক্ষক সিহাব উদ্দিন ছিলেন ফিরে যাওয়াদের তালিকায়। তিনি বলেন, তার সহকর্মী শিক্ষকসহ অসংখ্য মানুষ এসেছিলেন টিকা নিতে। টিকার নির্ধারিত দিনে টিকা দেয়া হবেনা এটা ঠিক নয়। দেশের এই মহামারীর সময় এটা দায়িত্বহীনতার পরিচয় বহন করে? প্রশ্ন রাখেন তিনি।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম ঘটনা সম্পর্কে জেনেছেন। তিনি বলেন, শুক্রবার টিকাদান কার্যক্রম বন্ধ থাকে। কিন্তু কীভাবে মানুষের কাছে মেসেজ গেল সেটা অনুমান করতে পারছেন না তিনি। বলেন, এ বিষয়ে তদন্ত করা হবে। এ ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন তিনি। যারা টিকা নিতে এসে ফিরে গেছেন তাদেরকে আগামীকাল শনিবার আসতে বলেন। ওইদিন মানুষের চাপ বেড়ে যাবে কি-না? জানতে চাইলে সিভিল সার্জন বলেন, এই কেন্দ্রে গড়ে প্রতিদিন ১ হাজার জন টিকা নিয়ে থাকেন। কিন্তু এখানে ৫হাজার টিকা দেয়া সক্ষমতা আছে। কোন সমস্যা হবে না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net